ব্রিটেনে করোনায় বুধবার ৩৮ জনের মৃত্যু, আক্রান্ত ২,৪৯১ জন

1049
file picture

ওয়ানবাংলানিউজ : ব্রিটেনে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৪৯১ জন। গতকাল মঙ্গলবার ছিলো ২,৪৭২ জন, সোমবার ছিলো ৩,৫৬৮ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৭৮ হাজার ৩০৫ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ৩৮ জন। গতকাল মঙ্গলবার ছিলো ২৩ জন, সোমবার ছিলো ১৩ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৬১ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২ হাজার ৪৮১ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৩ কোটি ২৩ লাখ ২৬ হাজার ৬০৪ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮১ লাখ ৭০ হাজার ৮১ জন।