সান্ডউইল ব্যাডমিন্টন ক্লাবের টুর্নামেন্ট সম্পন্ন

737

ওয়ানবাংলানিউজ: বিপুল উৎসা ও উদ্দীপনার মাধ্যমে গত মঙ্গলবার ১৩ ই মার্চ মিডল্যান্ডের সান্ডউইল ব্যাডমিন্টন ক্লাব সফল ভাবে আয়োজন করে প্রথম বারের মত দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা। বিপুল সংখ্যক  দর্শকদের উপস্থিতিতে মিডল্যান্ডের ব্র্রমফিল্ডের হ্যারি মিচেল স্পোর্টস সেন্টারে ক্লাবের প্রথম টুর্নামেন্ট অনুষ্টিত হয়। এতে  গ্রেট বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত ৩৮টি ডি ক্যাটাগরির টিম খেলায় অংশ গ্রহণ করে।

খেলার প্রথমপুরস্কার ছিল দুইশত পাউন্ড এবং ট্রফি, দ্বিতীয় পুরুস্কার একশত পাউন্ড এবং ট্রফি এবং তৃতীয় ও চতুর্থ পুরুস্কার হিসাবে ছিল ট্রপি।
উত্তেজনাপূর্ণ এই খেলায় ফাইনালে হাড্ডা হাড্ডি লড়াই হয় বার্মিংহাম ও লেস্টার সিটির খেলোয়াড়দের মধ্যে.
বার্মিংহামের আফজাল ও ফয়সল জুটি লেস্টারের আমির ও মুহিদুল জুটি কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। এই দুটি দল যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান হিসাবে নগদ অর্থ ও ট্রফি হাতে তুলে নেয়। বুলবুল ও মাহবুব তৃতীয় এবং সায়ীদ ও আহাদ জুটি চতুর্থ স্থান অর্জন করে। সারাদিন ব্যাপী এই খেলায় প্রচুর দর্শক অনেক আনন্দ উপভোগ করেন.
খেলা শেষে অতিথি হিসেবে সকল বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন নব্বই দশকের সিলেটের তুখুড় খেলোয়াড় জুবায়ের আহমেদ, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের প্রেসিডেন্ট মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, জনপ্রিয় খেলোয়াড় নাজ এবং উক্ত খেলার আয়োজক আকরাম, শাহীন, শাহীন আমিন, মাহবুব প্রমুখ।