ব্রিটেনে করোনায় মঙ্গলবার ৫৬ জনের মৃত্যু, আক্রান্ত ৪,০৪০ জন

1072

ওয়ানবাংলানিউজ : ব্রিটেনে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪,০৪০ জন। গতকাল সোমবার ৪,৬৫৪ জন, রবিবার ছিলো ৩,৮৬২ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৪১ হাজার ৭৩৬ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ৫৬ জন। গতকাল সোমবার ২৩ জন, রবিবার ছিলো ১৯ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬৭০ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ হাজার ১৫৩ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৩ কোটি ৬ লাখ ৮০ হাজার ৯৪৮ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৮ লাখ ৩৮ হাজার ১০ জন।