ওয়ানবাংলানিউজ: গত ১১ই সেপ্টেম্বর দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা এসোসিয়েশনের কার্যকরি কমিটির এক বর্ধিত সভা পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। হাজী রূপা মিয়ার কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সংগঠনের সভাপতি রেজাউল কবির জায়গীর রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলাওর হোসেইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন ইফতেখার হোসেইন চৌধুরী, সাবেক কাউন্সিলার মেয়র মতিনুজ্জামান, মুমিন খান, আব্দুস সালাম, আব্দুস শহীদ, জাকির হোসেইন চৌধুরী, মনোয়ার হোসেন, ইকবাল হোসেইন, হারুন খান, আনোয়ার হোসেইন, সাইদুর রহমান, জামাল হোসেন চৌধুরী, ড. রোয়াব উদ্দিনী প্রমুখ।
বক্তাগন সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও আগামী দিনের কর্ম তৎপরতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় আগামী ২০শে নভেম্বর সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী কমিটি গঠনের উদ্দেশ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত গৃহিত হয়।














