সুইন্ডনে একতারার আয়োজন সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

1077

ওয়ানবাংলানিউজ: সুইন্ডনে বসবাসরত বাংলাদেশী সাংস্কৃতিক কর্মীদের নিয়ে গঠিত ‘একতারার’ আয়োজনে স্থানীয় সুইন্ডন গোরসহিল কমিউনিটি সেন্টারে হয়ে গেল বাউল সন্ধ্যা ‘খাঁচার ভিতর অচিন পাখি’ ২০১৭।

গত ১০ই সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধ্যা সার্বিক পরিচালনায় ছিলেন জাহিদ মিয়া। এসময় উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা রাফি আহমেদ, আরজু মিয়া এমবিই, মোজাম্মেল আলী সহ সুইন্ডনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।

পপি শাহনাজের সঞ্চালনায় বাউল সন্ধ্যা অনুষ্ঠানে মনোমুগ্ধকর গান পরিবেশন করেন সোহেল আহমেদ, কেতন শেখ, সুহা, রাইয়ান, পারভেজ ,নাঈমা,বন্যা, পপি, নিপা, মনিমালা, শাহীন, মুশফিক, সাদিয়া, লুনা সহ একতারার ছোট ছোট বাচ্চারা গান এবং নাচ পরিবেশন করে।