বাহুবলে গাড়ি চাপায় অটোরিকশা চালক সহ অটোরিকশা আরোহী নারী নিহত এবং দুজন আহত

284

সত্যজিৎ দাস,বাহুবল: হবিগঞ্জের বাহুবলে হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় ট্রাকের সাথে অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশা চালক নিহত হয়েছেন।
আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে অটোরিকশা শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় তিন ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। ঘটনাটি ঘটেছে আজ ২৩/০২/২০২১ ইং রোজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে। মহাসড়কের বাহুবল উপজেলা সদর সংলগ্ন বাগান বাড়ি পয়েন্টে। নিহত সিএনজি চালকের নাম তোফায়েল মিয়া (২২)। সে হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামের মোঃ ফজলু মিয়ার পুত্র এবং আরেকজন একই গ্রামের এনামুল হকের স্ত্রী মাসুদা আক্তার (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নিহত তোফায়েল মিয়া যাত্রীসহ সিএনজি অটোরিকশা (নং- হবি-থ-১১-৭৪৪৮) নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক পথে বাহুবল বাজারে আসার পথে বাহুবল উপজেলা সদর সংলগ্ন বাগান বাড়ি পয়েন্টে হাইওয়ে পুলিশের ব্যারিকেড দ্রুতগতিতে অতিক্রম করে। এ সময় হাইওয়ে পুলিশের একটি দল পুলিশভ্যানযোগে তাকে ধাওয়া করে। পয়েন্ট থেকে কয়েকশ’ ফুট সামনে আসার সাথে সাথে পুলিশভ্যান ওই অটোরিকশাকে চাপা দেয়। এদে অটোরিকশাটি ধুমড়েমুছড়ে গেলে ঘটনাস্থলেই চালক তোফায়েল মারা যায়। গুরুতর আহত হউন অটোরিকশারোহী দৌলতপুর গ্রামের আব্দুল হেকিমের পুত্র আজগর আলী (৬০) ও হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মী মোঃ মুসলিম উদ্দিন (৪০)। আহতদের প্রথমে বাহুবল ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং এখনও উনাদের প্রাণ সংকটাপন্ন।

এ ঘটনার পরপরই স্থানীয় সিএনজি অটোরিকশা শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল বাজার থেকে দৌলতপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তায় ব্যারিকেড দিয়ে যানবাহন আটকে দেয়। এ সময় ট্রাফিক ইন্সপেক্টর মিজানুর রহমান মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষুব্ধ শ্রমিকরা তার মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়। এমতাবস্থায় বাহুবল উপজেলার ইউএনও স্নিগ্ধা তালুকদার ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল হাই সহ স্থানীয় সচেতন নাগরিকগণ এসে পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হউন।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান আরও জানান, দুপুর দেড় ঘটিকায় বিক্ষুব্ধ শ্রমিকদের স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সহযোগিতায় পরিস্থিতি শান্ত্ব করে অবরোধ তোলে দেয়া হয় এবং এর পরপরই মহাসড়কে যান চলাচল স্বভাবিক হয়।।