সত্যজিৎ দাস, সিলেট: হবিগঞ্জ জেলার চুনারুঘাটে চিরকুট লিখে সুমিত ঘোষ (২৮) নামের এক কলেজছাত্র ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সুমিত ঘোষ আহম্মদাবাদ ইউনিয়নের আলী রাজাপুরের শরীফপুর গ্রামের সতেন্দ্র ঘোষের ছেলে। গত ২২/০২/২০২১ইং রোজ সোমবার ভোরে চুনারুঘাট থানার ওসি মো: আলী আশরাফ এর নেতৃত্বে এসআই মো: আশিকুল ইসলামসহ একদল পুলিশ তার লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করেন। ঐদিন দিবাগত-রাত ৮ টায় সকলের অগোচরে শয়নকক্ষে গলায় রশি দিয়ে আত্নহত্যা করে সুমিত ।
সুমিত ঘোষের মা বেনী রানী জানান, ঘটনার সময় আমি রান্নাবাড়ায় ব্যস্ত ছিলাম সুমিত ঘোষ প্রতিদিনের ন্যায় বাহির থেকে তার রুমে প্রবেশ করে বিশ্রামে যায়। রান্নাবাড়া করে রাত ৮টার দিকে আমরা তার রুমে একটি আওয়াজ শুনতে পাই। পরে রুমের ভিতর গিয়ে দেখি ঘরের তীরের সঙ্গে সুমিত ঝুলছে। এ অবস্থায় তাকে মৃত উদ্ধার করা হয় । এদিকে তার মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন। কেউ বলছেন প্রেম সংক্রান্ত আর কেউ বলছেন চাকুরী না পেয়ে আত্নহত্যা।
চুনারুঘাট থানার ওসি মো: আলী আশরাফ জানান, নিহতের রুমে আমরা একটি চিরকুট পাই। চিরকুটে লেখা রয়েছে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ঘটনাস্থল থেকে চিরকুটটি উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।
সুমিত ঘোষের পরিবারের সদস্যদের জবানবন্দি অনুযায়ি এসআই মো: আশিকুর রহমান জানান, বেশকিছু দিন ধরে চাকুরীর জন্য হতাশায় ভূগছিলেন সুমিত, তবে কেন ওইদিন আত্নহত্যা করেছেন কেউ সঠিকভাবে বলতে পারছেননা। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক রহস্য জানা যাবে।















