লন্ডনে পার্লামেন্ট স্কয়ারে ব্রেক্সিট বিরোধী সমাবেশ

2382

ওয়ানবাংলা: ‘এক্সিট ফরম ব্রেক্সিট’ স্লোগান নিয়ে শনিবার ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট স্কয়ারে ইউরোপিয় ইউনিয়নে থাকার দাবীতে হাজার হাজার মানুষ বিক্ষোভ ও র‌্যালি করেছেন।

সমাবেশ চত্বরে লিবডেমের সাবেক কেবিনেট মিনিস্টার স্যার এড ডেভিও উপস্থিত ছিলেন। এসময় তিনি বলেন ব্রেক্সিট বিরোধী মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মানুষ ব্রেক্সিট পরবর্তী প্রভাব নিয়ে নিয়ে মানুষ চিন্তিত। ব্রেক্সিট নিয়ে মানুষের মনে ক্ষোভের সৃস্টি হচ্ছে।

র‌্যালি থেকে আবারো চিন্তা করার ও ব্রেক্সিট প্রত্যাখানের আহবান জানানো হয়।
বিক্ষোভকারীদের হাতে নানা রঙ্গের প্ল্যাকার্ড, ফেস্টুন ও গায়ে নীল রঙ্গের গেঞ্জি পড়ে ইইউ ও ব্রিটেনের পতাকা হাতে মার্চ করতে দেখা যায়।
আয়োজকরা পূর্বে বলেছিলেন সমাবেশে ৫০ হাজার লোক সমাগত ঘটবে। আশানুরূপ লোক সমাগমও ঘটে পার্লামেন্টে ভবনের সামনে।