ওয়ানবাংলানিউজ: চ্যানেল এসের সাথে যুক্ত চ্যারিটি গুলোর জন্য যৌথ ফান্ডরেইজিং আয়োজন রামাদান ফ্যামেলি কমিটম্যান্ট সংক্ষেপে আরএফসির ৩য় গালা ডিনার অনুষ্ঠিত হয়েছে। এতে ১০ হাজার পাউন্ডের আরএফসি এম্বেসেডর থেকে শুরু করে নানা অংকের দান করে অথবা ফান্ডরেইজিং এর কমিটম্যান্ট নিয়ে বহুজন পাশে থাকার অংগিকার করেছেন।
ইস্ট লন্ডনের রয়েল রিজেন্সিতে হল মংগলার হল ভর্তি কমিনিটির নানা পর্যায়ের মানুষের উপস্থিতিতে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়-আরএফসির অনুষ্ঠান। চ্যানেল এস প্রেজেন্টার সলিসিটার আসিফ চৌধুরীর উপস্থাপনায় ছিলো নাশিদ আর কমিডি পরিবেশনা। ছিলো বিশেষ বক্তৃতা। অনুষ্ঠানে চ্যানেল এসের সাথে যুক্ত ২৬টি রামাদান চ্যারিটি এ্যাপিলের জন্য ফান্ডরেইজ করেন জনপ্রিয় প্রেজেন্টার আজমল মাসরুর। এতে মসজিদসহ বাংলাদেশ, আফ্রিকা, ফিলিস্তিন ও সিরিয়ার কর্মরত মানবিক প্রতিষ্ঠানগুলোর পাশে দাড়ান অনেকে। চার জন সফল ব্যবসায়ি ১০ হাজার পাউন্ড করে ডোনেশন কালেকশনের ঘোষনা দেন। নির্বাচিত হন আরএফসি এম্বেসেডর। এরা হলেন, একাউটেন্ট ড: সানাওয়ার চৌধুরী, রয়েল রিজেন্সির মালিক আবদুল বারী, ফিস্ট রেস্টুরেন্ট এর এমডি শরিফ ইসলাম ও ব্যবসায়ি আজিজুর রহমান।
অনুষ্ঠানে আরো অনেকে ১হাজার পাউন্ডসহ নানা অংকের কমিটম্যান্ট করেন। এই দুই সফল প্রফেশনাল ব্যারিস্টার তারেক চৌধুরী ও একাউটেন্ট আবুল হায়াত নরুজ্জামান ২৬শ পাউন্ডের কমিটম্যান্ট দিয়েছেন। অনুষ্ঠানে চ্যানেল এস চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপি বলেন, প্রতি বছরই আরএফসি ব্যতিক্রমী কর্মসূচী নিয়ে আসছে। চ্যানেল এস ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল,আরএফসি চেয়ার ডা: জিয়াউল হক অনুষ্ঠানে বক্তৃতা করেন। বিশেষ বক্তা হিসেবে অংশ নেন, শেখ খিদির হাসান ও শেখ মো মাহমুদ। শতাধিক সংগঠন-সংস্থা এই আয়োজনে যোগ দিয়েছে-জানালেন আরএফসি সি অর্গানাইজার- ফারহাদ মাসুদ খান।
অনুষ্ঠানে চ্যারিটি রেফেল ড্র তো বিজয়ী হন আবদুল কাদির। তিনি সিলেটের বাহুবলের দ্য প্যালেস এর সৌজন্যে একটি বিমান টিকেটসহ এই রিসোর্টে হলিডে কাটানোর পুরস্কার পান।’















