সু চিকে আটকের প্রতিবাদে জাপানে বিক্ষোভ

252

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের ক্ষমাতাসীন দলের নেত্রী অং সান সু চিকে আটকের প্রতিবাদে জাপানে বিক্ষোভ হয়েছে।

টোকিওতে সোমবার ইউনাইটেড ইউনিভার্সিটির সামনে অং সান সু চির মুক্তির দাবিতে ওই বিক্ষোভ মিছিল করেছেন মিয়ানমারের একদল অধিকারকর্মী। খবর বিবিসির।

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর অং সান সু চিসহ জ্যেষ্ঠ রাজনৈতিক নেতাদের সামরিক বাহিনী আটক করার খবরে জাপানে এ বিক্ষোভ হয়।

এদিকে জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি কাসুনোবু কাতো বলেছেন, জাপান বিশ্বাস করে– গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলোচনার মাধ্যমে দুপক্ষের সমস্যার সমাধান করা উচিত।