লন্ডনে করোনায় হাজী তারা মিয়া চৌধুরীর ইন্তেকাল

1272

ওয়ানবাংলানিউজ: লন্ডনে করোনা ভাইরাসে আক্রান্ত করেছেন পূর্ব লন্ডনের নিউহামের বাসিন্দা হাজী তেরা মিয়া চৌধুরী (সুরুজ মিয়া)। তিনি গত ২৭ জানুয়ারী নিউহাম হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

তার দেশের বাড়ী বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে। তিনি ফরেস্ট গেইট মসজিদের নিয়মিত মুসল্লি ছিলেন। তার নামাজের জানাযার সময় এখনো নির্ধারিত হয়নি। তবে জানাযা শেষে তাকে ফিস অফ গার্ডেনে দাফন করা হবে। পরিবারের পক্ষ থেকে তাদের নিকট আত্মীয় নিউহাম আওয়ামীলীগের সভাপতি ও কমিউনিটি মোবারক আলী সবার কাছে দোয়া কামনা করেছেন।