ওয়ানবাংলানিউজ: বিএনপির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে লন্ডন মহানগর বিএনপি। মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের হোয়াইচ্যাপেলস্থ বিএনপির অফিসে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
আলোচনা সভায় বক্তারা দলের প্রতিষ্ঠাতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এসময় বক্তারা বলেন জিয়ার রহমান ৭৫‘র পরবর্তীতে দেশে বহুদলীয় গণতন্ত্র, মানবাধিকার ও মিডিয়ার স্বাধীনতা প্রতিষ্ঠায় করেছিলেন।
তারা বলেন, আজ থেকে ৩৯ আগে দেশ ও জাতীর প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কর্মান্ডার স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

বক্তারা বলেন, আজ দেশে গণতন্ত্র নেই, মানবাধিকার ভুলন্ঠিত। দেশে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের হত্যা, গুম করা হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে শীর্ষ নেতৃবৃন্দকে। নেতৃবৃন্দ দেশে স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আবারো বিএনপিকে ক্ষমতায় আনতে সকলের প্রতি আহবান জানান।
সংগঠনের সভাপতি মো: তাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরীরর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি আবুল কালাম আজাদ, উপদেষ্টা মুজিবুর রহমান মুজিব, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন, যুক্তরাজ্য বিএনপির সদস্য সাদিক মিয়া, দপ্তর সম্পাদক সেলিম আহমদ, বিএনপি নেতা সালেহ গোজনবী, নিউহাম বিএনপির সভাপতি মোস্তাক আহমদ, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মিছবাহ বিএস চৌধুরী সাধারণ সম্পাদক আবুল হোসেন, বিএনপি নেতা মাওলানা শামীম আহমদ, লন্ডন মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল কুদ্দুছ, সহ-সভাপতি সাহেদ উদ্দিন চৌধুরী, শরীফ উদ্দিন ভুঁইয়া বাবু , আব্দুস সালাম আজাদ, আব্দুর রব, কদর উদ্দিন, তপু শেখ, এডভোকেট নুরউদ্দিন আহমদ, আমির ইদিদন মাস্টার,

যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ, রোমান আহমেদ চৌধুরী, মাহবুব হাসান সাকিব, আজিম উদ্দিন আজির, সহ-সাংগঠনিক সম্পাদক বাবুল আহমেদ, তোফায়েল হোসেন মৃধা, কাওছার আহমেদ, সহ-কোষাধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান, সহ-কোষাধ্যক্ষ সৈয়দ মুজিবুল ইসলাম আরজু, দফতর সম্পাদক নজরুল ইসলাম মাসুক, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মাকসুদুল হক, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ রবিউল আলম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক দেওয়ান মইনুল হক উজ্জ্বল, গবেষণা বিষয়ক সম্পাদক, নুরুল ইসলাম, সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক সৈয়দ আকবর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু নোমান,
সমবায় বিষয়ক সম্পাদক মোঃ ওমর গনি, কার্যনির্বাহী সদস্য আব্দুল লতিফ, মোমিন মিয়া. ফখরুল ইসলাম, রেজাউর রহমান চৌধুরী রাজু, আরিফুল হক, মো: এনামুর রহমান এনু, ময়নুল হাসান মজুমদার, আব্দুল্লা আল বাকী, মশিউর রহমান, খালেদ আল হোসাইন রিয়াদ, যুবদল নেতা আব্দুল হামিদ সুমেদ, সাকিল আহমদ, সোয়েদুল ইসলাম, মোশারাফ হোসেন, মোশারাফ হোসেন ভুইয়া, সাসান জাহেদ, স্বেচ্ছাসেবক দল নেতা অলিউর রহমান চৌধুরী, ফাহিম, শেখ সাদেক, জাহেদুর রহমান, সাকিল চৌধুরী, জামাল হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের উপর থেকে সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং দেশে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সহায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবী জানান।















