মুস্তাফিজের প্রশংসায় ডেভিড ওয়ার্নার

972

খেলাধুলা ডেস্ক : ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়া দলের টপ অর্ডার ব্যাটসম্যান। টেস্ট দলের সহ-অধিনায়ক। ঢাকা টেস্টের পর চট্টগ্রাম টেস্টেও সেঞ্চুরি করেছেন। ব্যক্তিগত ১২৩ রানের মাথায় মুস্তাফিজুর রহমানের বলে ইমরুল কায়েসের হাতে ক্যাচ দিয়ে আউট হন।

এই মুস্তাফিজ আবার সানরাইজার্স হায়দরাবাদে ওয়ার্নারের নেতৃত্বে খেলেছেন। মুস্তাফিজকে ওয়ার্নারের কাছে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। মুস্তাফিজের আদ্যোপান্ত জানেন অরেঞ্জ আর্মির অধিনায়ক। তাইতো দিনশেষে আরো একবার মুস্তাফিজের প্রশংসা করেছেন। বাংলাদেশের প্রতি আহব্বান জানিয়েছেন তার যত্ন নেওয়ার।

তৃতীয় দিনশেষে অস্ট্রেলিয়া দলের প্রতিনিধি হয়ে ওয়ার্নার বলেন, ‘আমি মনে করি সে খুবই ভালো বোলার। তবে একটা জিনিস, বাংলাদেশকে তার যতœ করতে হবে। আপনাকে আপনার পেসারদের যত্ন নিতেই হবে। যদি সে আপনার এক নম্বর বোলার হয়, আপনার পেস আক্রমণের নেতৃত্বে থাকে। তাহলে তো কথাই নেই। যখন আপনার সামনে বেশ কয়েকটি টেস্ট ও ওয়ানডে থাকবে। তখন আপনাকে বাছাই করতে হবে। প্রয়োজন অনুযায়ী, গুরুত্ব অনুযায়ী খেলতে হবে। সেক্ষেত্রে পেসারদের উপর নজরদারি রাখতে হবে। সিদ্ধান্ত নিতে হবে যে সে কী টেস্ট খেলবে, ওয়ানডে খেলবে নাকি টি-টোয়েন্টি খেলবে? সেটা তার সঙ্গে কথা বলেই নির্ধারণ করতে হবে। তবে এটা সম্পূর্ণ মুস্তাফিজের উপর যে সে কী টেস্ট খেলতে চায়, নাকি ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে চায়। নাকি তিন ফরম্যাটেই খেলতে চায়। তার সঙ্গে আমি অনেক সময় কাটিয়েছি। সে ভিন্ন ধরনের ট্যালেন্ট। ভিন্ন ধারার বোলার।’