ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) ৯৬৪ জনের মৃত্যু, আক্রান্ত ৫৫,৮৯২ জন

2287

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনা ভাইরাসে আবারো রেকর্ড সংখ্যক মানুষ ৫৫,৮৯২ জন আক্রান্ত হয়েছেন। যা মহামারি শুরুর পর থেকে সবচেয়ে বেশি। আর গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ৯৬৪ জন। গতকাল বুধবার ছিলো ৯৮১জন, মঙ্গলবার ছিলো ৪১৪ জন। মোট মৃতের সংখ্যা ৭৩ হাজার ৫১২ জন। মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৫,৮৯২জন। গতকাল বুধবার ছিলো ৫০,০২৩ জন, মঙ্গলবার ছিলো ৫৩,১৩৫ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ৮৮ হাজার ৭৮০ জন। (দ্যা সান)

এদিকে ইংল্যান্ডে গত ২৪ ঘন্টায় হাসপাতালে মৃত্যু বরণ করেছেন ৫২৯, ওয়েলসে ৬৫ জন, স্কটল্যান্ডে ৬৮ জন, নর্দান আয়ারল্যান্ড ১১ জন।

ব্রিটেনে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০,০২৩জন, আর গতকাল মঙ্গলবার আক্রান্ত হয়েছিলেন ছিলো ৫৩,১৩৫ জন, যা করোনা মহামারি শুরুর পর থেকে সর্বাদিক। এদিকে গত এপ্রিল মাসের পর সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন ৯৮১ জন।