ওয়ানবাংলানিউজ: টাওয়ার হ্যামলেটস্ ও নিউহাম কাউন্সিলে যুব স্বাস্থ্য প্রতিবন্দ্বী ও বয়স্ক লোকদের সেবায় নিয়োজিত সেবা সংস্থা বাংলাদেশী প্যারেন্টস এন্ড কেয়ারার এসোসিয়েশন (BPCA) এর সিইও শামীমারা চৌধুরীর বিদায় উপলক্ষে এক সংবর্ধনা সভা গত ২২ এপ্রিল অনুষ্টিত হয়।
সোমবার অপরাহ্ন ১ টায় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে বিপিসিএ’র কর্মরত স্টাফদের উদ্যোগে আয়োজিত উক্ত বিদায় সংবর্ধনা সভা সঞ্চালনা করেন সংস্থার ডেপুটি ম্যানেজার লিয়াকত খান। সভায় বিদায়ী সিইও শামীমারা চৌধুরীর সহকর্মীরা বিপিসিএতে তার দীর্ঘ কর্ম জীবনের সফলতার কথা উল্লেখ করে ও তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তব্য রাখেন ইউসুফ পেসোয়ারিয়া, ফাতেমা উদ্দিন, সাবরিন সুলতানা, মোহাম্মদ ফয়েজ চৌধুরী, আনোয়ারা বেগম, আমিরা বেগম, সাইফুল ইসলাম, পল ফিসার, লুসি রহমান, হোসনা পারভীন, মাহবুবুর রহমান, এহতেশাম হোসাইন, মিসবাহুল ইসলাম ও ইমরুল হোসেন প্রমুখ।

বিদায়ী সিইও মিসেস চৌধুরী তার সহকর্মীদের প্রশংসা করে বলেন, আমরা ছিলাম একটি পরিবারের মত, আপনাদের সাপোর্ট নিয়ে সংস্থার উন্নয়নে সাধ্যমত চেষ্টা করেছি। সুন্দর আগামীর জন্য আপনাদের দোয়া চাই। সভার শেষ পর্যায়ে কমিউনিটি চ্যাম্পিয়ন এওয়ার্ড ও উপহার সামগ্রী তার হাতে তুলে দেয়া হয়। উল্লেখ্য যে, মিসেস চৌধুরী এক দশকেরও বেশি সময় বিপিসিএ’র জন্য কাজ করে যাচ্ছেন এবং দুর্বল এই সংস্থাকে তার যোগ্য লিডারশিপে আজকের এই অবস্থানে নিয়ে এসেছেন। তার এই সুযোগ্য নেতৃত্ব ও কর্ম নিষ্টার জন্য তিনি সম্প্রতি টাওয়ার হ্যামলেটসে “কমিউনিটি চ্যাম্পিয়ন এওয়ার্ড টো১৯” এ ভূষিত হন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইনুল হক, আয়েশা বেগম, শাহিনা বেগম, মেহরুবা আক্তার, জেসমিন সুলতানা, তসলিমা বেগম, ফারজানা বেগম, রাজিয়া সুলতানা, তানিয়া সুলতানা,রিমি বেগম, ফাতেমা লস্কর, মিনারা বেগম ও সাহিদা বেগম সহ আরো অনেকে।















