শাহপরান মসজিদ এন্ড ইসলামিক সেন্টার ট্রাস্ট এর বার্ষিক সভা ও কমিটি গঠন

896

ওয়ানবাংলানিউজ: শাহপরান মসজিদ এন্ড ইসলামিক সেন্টার ট্রাস্ট এর বার্ষিক সভা ও নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে গত ২৭ আগষ্ট রবিবার। মসজিদের প্রধান হলে অনুষ্ঠিত সভায় বিপুল সংখ্যক ট্রাষ্টি উপস্থিত ছিলেন। নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কমিউনিটি ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী, সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ ও মাওলানা রেজাউল কারিম।

দুই পর্বে অনুষ্ঠিত সভার প্রথম পর্বে মসজিদের ট্রাষ্টিদের উপস্থিতিতে ২০১৬-১৭ সালের আর্থিক বছরের অডিটেড এ্যাকাউন্ট উপস্থাপনা ও অনুমোদনসহ ১৫ সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ট্রাষ্টি মুহাম্মদ আব্দুল মালিক। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কাউন্সিলার মুহাম্মদ আনসার মুস্তাকিম এর পরিচারনায় স্বাগত বক্তব্য রাখেন কমিটির চেয়ারপার্সন আলহাজ্ব নূর বকস। এসময় মসজিদের নানান কার্যক্রমের বার্ষিক রিপোর্ট পেশ করা হয়।

গোপন ভোটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য যারা নির্বাচিত হয়েছেন তারা হচ্ছেন হচ্ছেন চেয়ারপার্সন আলহাজ্ব নূর বকস, ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব আছকির মিয়া, আলহাজ্ব আতিকুর রহমান জিলু, আলহাজ্ব আঙ্গুর মিয়া, জেনারেল সেক্রেটারী কাউন্সিলার মুহাম্মদ আনসার মুসতাকিম, এসিসটেন্ট সেক্রেটারী মিসবাহাল ইসলাম, ট্রেজারার আলহাজ্ব আব্দুর রব এসিসটেন্ট ট্রেজারার আলহাজ্ব মতছির আলী, এডুকেশন সেক্রেটারী আলহাজ্ব আতিক মিয়া, এসিসটেন্ট এডুকেশন সেক্রেটারী আলহাজ্ব আবদাল উদ্দিন, স্যোসাল ওয়েলফেয়ার সেক্রেটারী আব্দুর রউফ, এসিসটেন্ট স্যোশাল ওয়েলফেয়ার সেক্রেটারী আলহাজ্ব মকসুদ উল্লাহ, অফিস সেক্রেটারী মাওলানা হেলাল উদ্দিন, পাবলিসিটি সেক্রেটারী আলহাজ্ব মকসুদ মিয়া।
সভাশেষে নব নির্বাচিত চেয়ারপার্সন ও সেক্রেটারী মসজিদ ও মাদ্রাসার উন্নয়নে সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় আরো বক্তব্য রাখেন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা শফিকুল ইসরাম, ইমাম মাওলানা এখলাসুর রহমান, এডুকেশন সেক্রেটারী আলহাজ্ব আতিক মিয়া, ট্রাস্টি মাওলানা হেলাল উদ্দিন, আঙ্গুর মিয়া, শিক্ষক মাওলানা শওকত, মাওলানা জয়নুল হোসেন প্রমুখ।