ওয়ানবাংলানিউজ: নর্থ লন্ডনে একটি ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায় মঙ্গলবার সকাল ৬ ঘটিকার সময় ক্যামডেন এলাকার ক্যামডেন রোড় ও ব্র্যাকনক রোড় জংশনে এই দুঘটর্নাটি ঘটে।
মেট পুলিশের এক মুখপাত্র নিশ্চিত করেছেন নিহত ব্যক্তি হচ্ছেন পুরুষ সাইকেল আরোহি। তার বয়স ৩০। তিনি একটি ফোর্ড ট্রান্সসিট ভ্যানের সাথে ধাক্কার কারনেই মারা যান।
এঘটনায় বিপদজনকভাবে ড্রাইভিংয়ের অপরাধে উক্ত ভ্যান চালক মহিলা ড্রাইভারকে আটক করেছে পুলিশ।
উক্ত ভ্যানে ভ্যান হায়ার কোম্পানির লগো লাগানো ছিল। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।















