ব্রিটেনে করোনা গত ২৪ ঘন্টায় (রবিবার) আক্রান্ত ১৯,৭৯০ জন, মৃত্যু ১৫১ জনের

951

ওয়ানবাংলানিউজ: গত ২৪ ঘন্টায় (রবিবার) আক্রান্ত হযেছে ১৯,৭৯০ জন। যা গত কালের চেয়ে প্রায় ৩০০০ জন কম।

এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরো ১৫১ জনের। গতকাল শনিবার ১৭৪ জন, শুক্রবার ছিলো ২২৪ জন, বৃহস্পতিবার ছিলো ১৮৯ জন, বুধবার ছিলো ১৯১ জন। মোট মৃতের সংখ্যা ৪৪ হাজার ৮৯৬ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯,৭৯০ জন। গতকাল শনিবার ২৩,০১২ জন, শুক্রবার ছিলো ২০,৫৩০ জন, বৃহস্পতিবার ২১,২৪২ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৭৩ হাজার ৮০০ জন। (সূত্র দ্যা সান)

এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৭৬ জন, ওয়েলসে ৫ জন, স্কটল্যান্ডে ১ জন, উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।