ওয়ানবাংলানিউজ: গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) আক্রান্ত হযেছে ২১,২৪২ জন। যা গত কালের চেয়ে প্রায় ৫০০০ জন কম ।
এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরো ১৮৯ জনের। গতকাল বুধবার ছিলো ১৯১ জন, মঙ্গলবার ছিলো ২৪১ জন, সোমবার ছিলো ৮০ জন। মোট মৃতের সংখ্যা ৪৪ হাজার ৩৪৭ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২১,২৪২ জন। গতকাল বুধবার ছিলো ২৬,৬৮৮ জন, মঙ্গলবার ছিলো ২১,৩৩১ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮ লাখ ১০ হাজার ৪৬২ জন। (সূত্র দ্যা সান)















