ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমেছে । গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫,৩৪১ জন। গতকাল শনিবার ছিলো ৫,৭৬৫ জন, শুক্রবার ছিলো ৬,২৩৮ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৫ লাখ ১৬ হাজার ৮৯২ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৯৩২ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৪ জনের । গতকাল শনিবার ছিলো ১৩ জন, শুক্রবার ছিলো ১১ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৮৪০ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৩ লাখ ৩৩ হাজার ২৩১ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ কোটি ৭৬ লাখ ৬১ হাজার ৩৫৩ জন।















