ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় (শুক্রবার) আক্রান্ত ১৫,৬৫০ জন: মৃত্যু ১৩৬ জনের

1205

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (শুক্রবার) করোনায় নতুন করে ১৫,৬৫০ জন আক্রান্ত হয়েছেন। যা গতকালের চেয়ে ৩৩৩০ জন কম। এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরো ১৩৬ জনের। গতকাল বৃহস্পতিবার ছিলো ১৩৭ জন, বুধবার ছিলো ১৩৭ জন, মঙ্গলবার ছিলো ১৪৩ জন । মোট মৃতের সংখ্যা ৪৩ হাজার ৪২৯ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫,৬৫০ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ১৮, ৯৮০ জন, বুধবার ছিলো ১৯,৭২৪ জন, মঙ্গলবার ছিলো ১৭,২৩৪ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৮৯ হাজার ২৭২ জন। (সূত্র দ্যা সান)

এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ৯৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৮২ জন, ওয়েলসে ৫ জন, স্কটল্যান্ডে ৯ জন, উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করা হয়নি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।