টাওয়ার হ্যামলেটস থেকে ১৯ জন ড্রাগ ডিলার আটক

283

ওয়ানবাংলানিউজ ডেস্ক: টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯ জন ড্রাগ ডিলারকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে এদের কাছ থেকে আনুমানিক ২ কেজি ক্লাস এ ড্রাগ, নগদ ১শ ২০ হাজার পাউন্ড এবং আরো ১শ হাজার পাউন্ড মূল্যের সম্পদ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৫০ হাজার পাউন্ড মূল্যের একটি গাড়ীও রয়েছে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত অপারেশন কনটিনিয়ামের মাধ্যমে গত ১৩ অক্টোবর এদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে। টাওয়ার হ্যামলেটস এবং হ্যাকনী এলাকার ড্রাগ ডিলারদের ধরার জন্য ২০১৭ সালের ডিসে“র থেকে গোয়েন্দা তথ্য ভিত্তিক এই অপারেশন কনটিনিয়াম নিয়মিতভাবে পরিচালিত হয়ে আসছে। ১৩ অক্টোবর টাওয়ার হ্যামলেটসে পরিচালিত অভিযানটি ছিল এরই অংশ।

ডিটেক্টটিভ চীফ ইন্সপেক্টর সীন লিয়নস অভিযানের পর তার প্রতিক্রিয়ায় বলেন, সর্বশেষ এই অভিযান থেকে ড্রাগ ডিলারদের আমরা আরেকবার শক্তিশালী ম্যাসেজ দিতে পেরেছি। আমরা জানি যে, ড্রাগ বিভিন্ন ধরনের সহিংসতাকে উ্সাহিত করে এবং এসব ডিলাররা ড্রাগ সাপ্লাইয়ের মাধ্যমে এতে অবদান রাখে। আমরা এজাতীয় অভিযান আগামীতেও অব্যাহত রাখব।

অভিযান সম্পর্কে মেয়র জন বিগস তার প্রতিক্রিয়ায় বলেন, আমরা স্থানীয় পুলিশের সাথে অপরাধ এবং অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে কাজ করে যাচ্চিছ। অপারেশন কনটিনিয়ামের মাধ্যমে আমরা ড্রাগ ডিলারদের এই বার্তা দিতে চাই যে, টাওয়ার হ্যামলেটসে এসবের কোন স্থান নেই। ড্রাগ গ্রহনের মূলে কাজ করার জন্য আমরা ফান্ডিং প্রদান করেছি। এর সাথে অপারেশন কনটিনিয়ামসহ মাঠ পর্যায়ে আমাদের টিম কাজ করছে।