ওয়ানবাংলানিউজ: লকডাউন, মাস্ক ব্যবহার এবং ভ্যাকসিন প্রদানের বিরোধীতা করে লন্ডনে হাজারো মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছেন। শনিবার দুপুরে সেন্ট্রাল লন্ডনের ট্রাফালগার স্কয়ারে বিক্ষোভকারীরা জড়োহন।

বিক্ষোভ কারীরা করোনাভাইরাসকে সন্দেহজনক রোগ উল্লেখ্য করে ‘অ্যান্টি ভ্যাক্সার্স‘ ব্যানার টাঙ্গিয়ে সমাবেশ করে। বিক্ষোভীকারীরা নিজেদের ব্যক্তি স্বাধীনতার দাবী তুলেন।
অনেকেই তাদের ব্যানারে কভিড ১৯ মহামারিকে কলংকজনক চিহিৃত করে দাবী তুলেন ‘ সেইভ আওয়ার রাইট’ নো ম্যানডেইট ভ্যাকসিন’
সমাবেশে ফাইভ জি ষড়যন্ত্র তত্ত্ব সম্ভলিত লিখা টি-শার্ট বিক্রি করতে দেখা যায়। তাছাড়া গাঁজার বৈধতার দাবী তুলা হয়।
সমাবেশের আয়োজক কেট শেমিরানী উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ‘আমরা প্রতিরোধক’। বিক্ষোভ সমাবেশ থেকে কিছু কিছু বিক্ষোভকারী পুলিশের সাথে বিবাধে জড়িয়ে পড়তে দেখা যায়।















