কোরেশী ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে গঠন

1353

ওয়ানবাংলানিউজ: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের ঐতিহ্যবাহি কোরেশী বংশের যেসকল প্রবাসী যুক্তরাজ্যে বসবাস করেন, তারা ঐক্যবদ্ধভাবে উন্নয়ন ও সমাজকল্যানমূলক কাজের লক্ষ্যে ‘কোরেশী ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে’ গঠন করেছেন।
গত ১৯ সেপ্টেম্বর আজহার হোসেন কোরেশীর উদ্যোগে তাঁর ম্যানচেষ্টারস্থ হাইডের বাসায় প্রথমবারের মতো কোরেশী বংশের প্রবাসীরা এক সভায় মিলিত হন। তারই ধারাবাহিকতায় ৭ নভেম্বর মঙ্গলবার লিডসে অনুষ্ঠিত হয় দ্বিতীয় সভা।

সিলেটের মদন মোহন কলেজের সাবেক অধ্যাপক আনছাফ হোসেন কোরেশীর সভাপতিত্বে লিডস বাংলাদেশী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে আজহার হোসেন কোরেশীকে আহ্বায়ক করে ২৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

নবগঠিত ট্রাষ্টের আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন, জাহাঙ্গীর হোসেন কোরেশী (মুকুল), আব্দুল আমিন কোরেশী, মুকতার হোসেন কোরেশী, আব্দুস সালাম কোরেশী (এনাম), তুহেল কোরেশী (এরশাদ), ছাদিকুর রহমান কোরেশী, এনাম কোরেশী, সাকীর আলম কোরেশী, হিফজুর রহমান কোরেশী (সিলু), শাহ আজম কোরেশী, হাবিব কোরেশী, মুস্তাক কোরেশী, রবিন কোরেশী, মারুফ কোরেশী, সুজন কোরেশী, খোকন কোরেশী, কামরুল হাসান শিপন, সুমন কোরেশী, লোকমান কোরেশী, বাবুল কোরেশী, মিজান হোসেন কোরেশী, মিলাক কোরেশী ও রাজন কোরেশী।

শাহ আজম কোরেশীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরান তেলায়াত করেন আব্দুল আমিন কোরেশী। পরে প্রবাসী কোরেশী বংশের পক্ষ থেকে সভার সভাপতি অধ্যাপক আনছাফ হোসেন কোরশীকে ফুলের তোড়া উপহার দেয়া হয়।

১৯ সেপ্টেম্বর ও ৭ নভেম্বরের সভায় যুক্তরাজ্যে বসবাসকারী মুরব্বী ও যুবকদের মধ্য থেকে যারা উপস্থিত ছিলেন, তাদের মধ্যে রয়েছেন নর্থ ইস্ট থেকে হাজী আফরাজ হোসেন কোরেশী, জাহাঙ্গীর হোসেন কোরেশী (মুকুল), আফসার হোসেন কোরেশী, সাকির আলম কোরেশী, মুস্তাক কোরেশী, লোকমান কোরেশী, মকসুদ কোরেশী ও মিলাক কোরেশী, লন্ডন থেকে ছাদিকুর রহমান কোরেশী, সুজন কোরেশী, কামরুল হাসান শিপন, খোকন কোরেশী, সুমন কোরেশী ও রফিকুল হাসান হিরন, লিভারপুল থেকে ইছহাক কোরেশী, আব্দুল আমিন কোরেশী ও বাবুল কোরেশী, লিডস থেকে শাহবীর আলম কোরেশী, তুহেল কোরেশী (এরশাদ), মারুফ কোরেশী, রবিন কোরেশী, শাহ আজম কোরেশী ও সুহেল কোরেশী, গ্রেটার ম্যানচেষ্টার থেকে আজহার হোসেন কোরেশী, আব্দুস সালাম কোরেশী (এনাম), হাবিব কোরেশী ও শেখ আজম ছায়েদ।