বিশ্বনাথ উপজেলা,পৌরসভা ও বিশ্বনাথ সরকারী ডিগ্রী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিকে আফজাল হোসেনের অভিনন্দন

776

ওয়ানবাংলানিউজ: জাতীয়তাবাদী ছাত্রদলের বিশ্বনাথ উপজেলা, পৌরসভা ও বিশ্বনাথ সরকারী ডিগ্রী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্য যুবদলের সাধারন সম্পাদক কারানির্যাতিত সিলেট জেলা ছাত্রদলের সাবেক নেতা ও বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আফজাল হোসেন ।

এক অভিনন্দন বার্তায় যুক্তরাজ্য যুবদলের সাধারন সম্পাদক আফজাল হোসেন বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বর্তমান ফ্যাসিস বাকশালী ভোটচোর আওয়ামী সরকারের কাছ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে উদ্ধার, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের উপর সকল ষড়যন্তের প্রতিবাদে এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্বাচিত সাবেক সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলী সন্ধ্যানের দাবীতে আন্দোলন করতে বিএনপির চেয়ারপারর্সন’র উপদেষ্টা ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনার দিকনির্দশনায় নবগঠিত বিশ্বনাথ উপজেলা,পৌরসভা ও বিশ্বনাথ সরকারী ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সর্বস্থরের নেতৃবৃন্দ সরকার বিরোধী আন্দোলন সহ আবার ও মিছিলে মিছিলে মুখরিত করে তুলবে বিশ্বনাথের রাজপথ।

যুক্তরাজ্য যুবদলের সাধারন সম্পাদক আফজাল হোসেন বলেন আমি বিশ্বাস করি নবনির্বাচিত বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আহবায়ক হুসাইন আহমদ প্রবেল, সদস্য সচিব ফাহিম আহমদ, বিশ্বনাথ পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল রেজা, সদস্য সচিব আব্দুল কুদ্দুস রাজু, বিশ্বনাথ সরকারী ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক মেহদী হাসান মামুন, সদস্য সচিব রাসেল আলী সহ নবগঠিত এই তারুণ্য নির্ভর বিশ্বনাথ উপজেলা ও পৌর এবং কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দ বিশ্বনাথে নতুন এক দিগন্তের সূচনা করবে ।