সিলেট সংবাদদাতা: বালাগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর (নিখোঁজ) স্ত্রী বিএনপির চেয়ারপার্সন উপদেষ্ঠা তাহসিনা রুশদীর লুনা।
এই বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারন সম্পাদক আসাদুজ্জামান, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সমাজসেবা সম্পাদক আদিল আহমদ, ৬নং পূর্ব গৌরীপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ফ্রান্স যুবদল নেতা ইয়াছিন আলী শাহীন আহমদ, আবুল কালাম, হোসাইন আহমদ জাহিদ, সুলেমান বেগ, আনছার আলী, ইমাম উদ্দিন, আমিনুর রহমান তুহেল, নুরুল ইসলাম নিহাদ, ইমন এহসান, শাহরিয়ার হুসাইন লিমন, মো শাহজাহান, আলীম আহমদ, সোহেল আহমদ মামুন, শাহরিয়ার আহমদ খালেদ, জুনেদ আহমদ, জাবুল আহমদ, নুরুল ইসলাম, আতিক আহমদ, মির্জা সুজন মিয়া সহ ২৩ জনের নাম উল্লেখ করে বালাগঞ্জ উপজেলা ও সিলেট জেলার প্রায় ৩শ’ নেতাকর্মীদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে যা অত্যন্ত নিন্দনীয়।
তিনি বলেন, বর্তমান আওয়ামী সরকার বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে ক্ষমতা ধরে রাখার অপচেষ্ঠায় লিপ্ত রয়েছে। সেই ধারাবাহিকতায় বালাগঞ্জ উপজেলার ত্যাগী পরিশ্রমী জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীদের উপর মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সাজানো মামলা দায়ের করেছে। যা অত্যন্ত ন্যাক্কারজনক। তিনি অবিলম্বে এধরনের মিথ্য ও বানোয়াট মামলা প্রত্যাহারের জোর দাবী জানান। তিনি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জোর দাবী জানান।















