লন্ডনে বেতার বাংলা শ্রোতা ফোরামের অভিষেক সম্পন্ন (ভিডিওসহ)

1446

ওয়ানবাংলানিউজ: বিলেতে একমাত্র ২৪ ঘন্টার বাংলা রেডিও বেতার বাংলা ¯্রােতা ফোরামের নব গঠিত কমিটির অভিষেক, এওয়ার্ড প্রদান ও সাংস্কৃতি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ১২ নভেম্বর রবিবার পূর্ব লন্ডনের ব্লুমুন মিডিয়া সেন্টারে। এতে বিপুল সংখ্যক শ্রোতা ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবীর আহমদের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল কুদ্দুছ।
এতে বক্তব্য রাখেন বেতার বাংলার এক্সিকিউটিভ ডায়রেক্টর নাজিম চৌধুরী,  মোস্তাক আলী বাবুল, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পীকার কাউন্সিলার আয়াছ মিয়া, বিদায়ী সভাপতি আবিদ হোসেন অপু, সাবেক সভাপতি মুহিব চৌধুরী, আব্দুল হালিম চৌধুরী, জয়নাল আহমদ খান, শ্রোতা ফোরামের উপদেষ্টা আব্দুল আহাদ চৌধুরী, হোসনে আরা মতিন, মুজিবুল হক মনি, মানিকুর রহমান গনি,। আরো উপস্থিত ছিলেন কাজী বাবর আহমদ, ফখরুল হক লুকু, আবু তারেক চৌধুরী সাজু, পারভেজ আহমদ, আব্দুল কালাম, প্রতিষ্ঠাতা সভাপতি শেক শামসুল আলম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আফসর খান সাদেক, বর্তমান ট্রেজারার হেলাল আহমদ, মোস্তাক আহমদ ময়না মিয়া প্রমুখ।


অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কবি এম মোশাহিদ খান, রত্মা খান, জয়নাল আবেদিন খান ও রোকশানা হাসি সোনিয়ার যৌথ উপস্থাপনায় মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন বিলেতের জনপ্রিয় শিল্পী, শতাব্দীকর, হিরক চৌধুরী, মমতা, সাজেদা কামাল শেফালী, নুরজাহান শিল্পীসহ বেতার বাংলাও শ্রোতা ফোরামের সদস্যরা। এর উল্লেখ্যযোগ্য হচ্ছে মোস্তফা কামাল মিলন, সালমা, ময়না মিয়া, আব্দুস সত্তার ইয়ন, আব্দুল কালাম, জয়নাল আবেদীন খান, ছায়া আখতার রেখা, রিজিয়া বেগম, মুজিবুল হক মনি, রুবি হক, কল্পনা হামজা, চ্যানেল আই’র ক্ষুদে গানরাজ তাবাস্সুম।

যাদু প্রদর্শন করেন মানিকুর রহমান গনি। পরে শ্রোতা ফোরামের নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয় এবং কেক কাটেন অনুষ্ঠানের অতিথিরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বেতার বাংলার এক্সিকিউটিব ডায়রেক্টর নাজিম চৌধুরীকে বিশেষ এওয়ার্ড প্রদান করা হয়। এছাড়াও এওয়ার্ড প্রাপ্তরা হচ্ছেন সংগঠনের বিদায়ী সভাপতি আবদি হোসেন অপু, আব্দুল হালিম চৌধুরী, মোহাম্মদ আবুল কালাম, কোষাধ্যক্ষ হেলাল আহমদ, সাবেক সংগঠনিক সম্পাদক আবুল কালাম, জয়নাল আবেদিন খান, উপদেষ্টা আব্দুল আহাদ চৌধুরী, হোসনে আরা মতিন, মুজিবুল হক মনি, মোস্তাক আলী বাবুল, জয়নাল আহমদ খান, মানিকুর রহমান ।
অনুষ্ঠানকে সফল করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংগঠনের নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ আবুল কালামের ও সাধারণ সম্পাদক কবীর আহমদ।