ওয়ানবাংলানিউজ: লন্ডন ক্রিকেট লিগ প্রিমিয়িার ডিভিশনে অপরাজিত চ্যম্পিয়ন ও ভিক্টোরিয়া লিগ কাপ সুপার ওভার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রয়েল টাইগার্স স্পোর্টস ক্লাব।
এছাড়াও দুইটি টেপ বল টুর্নামেন্টে অংশ নিয়ে রানার আপ হয়েছে রয়েল টাইগার্স। এ উপলক্ষে রবিবার পূর্বলন্ডনের স্থানীয় রেস্টুরেন্টে সকল খেলোয়াড় ও সংশ্লিষ্টদের নিয়ে কেক কাটা ও নৈশ ভোজের আয়োজন করেছে সংগঠনটি। সংগঠনের সহ সভাপতি পাবেল চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানের পরিচালনা করেন সেক্রেটারী জাবের আহমেদ রুহেল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসিই প্রোপার্টির চেয়ারম্যান সোয়েব মুনিম, জুনেদ আহমেদ শিপু, তোফায়েল রেস্টুরেন্ট এর চেয়ারম্যান আবুল কালাম, মোশায়েখুর রহমান, মুহিবুর রহমান জনি, মির্জা জোনাক, জামিউর রহমান শাওন, এখলাছুর রহমান পাক্কু, কাজী শান্ত, কোচ মারুফ হাসান, ম্যানেজার আরি আদনান, আসাদুজ্জামান রনি, হুসেন আহমদ, তানেল মিয়া প্রমুখ।
এতে ক্লাবের সেরা ব্যাটসম্যান ও উইকেট সংগ্রহকারীকে বিশেষ ধন্যবাদ জানানো হয়। রয়েল টাইগার্স স্পোর্টস ক্লাব মনে করে এ ধরনের খেলায় অংশ গ্রহনের মাধ্যমে তরুন খেলোয়াড়রা উৎসাহীত হওয়ার পাশাপাশি মূলধারার ক্রিকেটার তৈরি হবে কমিউনিটি থেকে।















