ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আবারো বেড়েছে। ২২ মে‘র পর গত ২৪ ঘন্টায় সর্বাধিক সংখ্যক ২৯৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন হেলথ সেক্রেটারী ম্যাট হ্যানকক। বিশেষ করে তরুন ও যুবকরা বেশি আক্রান্ত হওয়ায় এই উদ্বেগ প্রকাশ করেন তিনি।
তবে গতকালের চেয়ে কমে এসেছে মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন ২ জন। গতকাল শনিবার ছিলো ১২ শুক্রবার ছিলো ১০ জন, বৃহস্পতিবার ছিলো ১৩জন। মোট মৃতের সংখ্যা ৪১ হাজার ৫৫১ জন। এই মৃত্যুর পরিসংখ্যান গতকাল শনিবার বিকাল ৫টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।
এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯৮৮ জন। গতকাল শনিবার ছিলো ১১৭৫ জন, শুক্রবার ছিলো ১৯৪০ জন, বৃহস্পতিবার ছিলো ১৭৩৫ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ১৫২ জন। (সূত্র বিবিসি)
এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে গতকাল হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৩ জন, ওয়েলসে, স্কটল্যান্ডে ও উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।















