লন্ডনে শিশুসহ গাড়ী চুরি: কয়েক ঘন্টা পর শিশুসহ উদ্ধার: ব্রার্ডফোর্ডে রাস্তা থেকে নবজাতক শিশু উদ্ধার

1916

ওয়ানবাংলানিউজ: বৃহস্পতিবার দুপুরে পূর্ব লন্ডনের বেকটন থেকে শিশুসহ অডি কার চুরি হওয়ার খবর টুইটারে ছড়িয়ে পড়ার পর পুলিশ শিশুকে উদ্ধারে তৎপর হয়ে উঠে। পুলিশ জানায় অডি এ থ্রি গাড়ীটি সর্বশেষ বেকটন ট্রায়াঙ্গলে দেকা যায়।

কয়েক ঘন্টাপর পুলিশ জানায় শিশুসহ গাড়ীটি নিরাপদে পাওয়া গেছে। এই ঘটনার সাথে জড়িত এবং পুলিশের সময় নস্ট করার জন্য ২৩ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করে। এই খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। বিশেষ করে যারা শিশু সন্তানসহ ঘুরতে কিংবা শপিং করতে বের হন।

নবজাতক শিশু উদ্ধার
এদিকে ব্রার্ডফোর্ডের একটি রাস্তা থেকে বিস টাওয়ালে মুড়ানো একটি শিশুকে উদ্ধার করেছে পুলিশ। ওয়েস্ট ইর্কশায়ার পুলিশ জানিয়েছে শিশুটি নবজাতক বলে মনে করা হচ্ছে। একটি গোলাপী তোয়ালেতে জড়ানো ছিলো। কর্মকর্তারা জানান শিশুটিকে ওয়েস্ট রিসাইক্লিনিং সেন্টারের কাছে কে কারা রেখে যায় ।
পুলিশ শিশুটির মাকে খুঁজছে। যাতে সে শিশুটিকে গ্রহন করে এবং লালন পালন করে। শিশুটি ছেলে না মেয়ে তা প্রকাশ করা হয়নি।

পৃথক সংবাদ

GCSE RESULT জিসিএসই পরিক্ষায় প্রত্যাশিত ফলাফল পূর্ব লন্ডনের পরিক্ষার্থীদের

জিসিএসই পরিক্ষায় প্রত্যাশিত ফলাফল হয়েছে বলে জানিয়েছেন পূর্ব লন্ডনের বাংলাদেশী পরিক্ষার্থী ও অভিভাবকগন। এদিকে ইংল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ডের হাজার হাজার জিসিএসই পরীক্ষার্থী বৃহস্পতিবার তাদের ফলাফল হাতে পেয়েছে। স্কুলের শিক্ষকদের দেওয়া গ্রেইডে প্রকাশিত ফলাফলে পাশের হার নতুন রেকর্ড ছুঁয়েছে। ।

Posted by London Bangla voice on Thursday, 20 August 2020

ইউটিউব লিংক নিচে