ওয়ানবাংলানিউজ: ইংল্যান্ডের কেন্ট শহরের চাথামের ডক হেড রোড়ের একটি সুউচ্চ ৩০ তলা ভবনের জানালা দিয়ে অনবরত গুলির শব্দ শুনতে পান এলাকার বাসিন্দারা। একই সাথে টুইটারে একটি ভিডিও পোস্ট করেন উক্ত যুবক।

কৃষ্ণাঙ্গ এই যুবকের ভিডিওতে দেখা যায় সে তার ঘরের জানালা দিয়ে পিস্তল দিয়ে অনবরত গুলি করছে এবং পুলিশকে গালিগালাজ করে যাচ্ছিল। কি কারনে সে এই কান্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত নয় পুলিশ। ঘটনাটি ঘটে বুধবার সকাল সাড়ে আটটায়।
পুলিশ এই ঘটনার সাথে সংশ্লিস্ট যুবকসহ সন্দেহভাজন আরো ৪জনকে আটক করেছে। মূল ব্যক্তির বয়স বয়স আনুমানিক ৩০ বছর।
পুলিশ সাথে ঐ এলাকার রাস্তা বন্ধ রাখে এবং একটি হেলিকম্পটার মোতায়েন করে।
Armed police arrest Chatham 'balcony gunman'
ইংল্যান্ডের কেন্টে বন্দুক দিয়ে ঘরের জানালা থেকে অনবরত গুলি: সশস্ত্র পুলিশের হাতে গ্রেফতার ৪ Armed police arrest Chatham 'balcony gunman'
Posted by London Bangla voice on Wednesday, 22 April 2020
স্থানীয় দোকানী সান্দ্রা প্যাট বিবিসি রেডিও কেন্টকে বলেছেন তিনি বন্দুকধারীর শব্দ শুনেছেন। তিনি বলেন, ‘আমি প্রচুর চেঁচামেছি শুনেছি এবং গুলির মতো শব্দ শুনতে পাই। আমি আমার বাম দিকে উপরের দিকে তাকিয়ে দেখি লোকটি রাইফেল এবং একটি পিস্তল নিয়ে বারান্দায়। আমি তাড়াতাড়ি দোকানে ডুকে পড়ি।















