ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় (সোমবার) সর্বনিম্ন মৃত্যু ৩ জন: আক্রান্ত ৭১৩ জন

1146

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে গত মার্চ মাসে লকডাউনের পর আজ দ্বিতীয় দিনের মত সর্বনিম্ন ৩ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। এর আগে গত শনিবারও ৩ জনের মৃত্যু খবর জানায় দ্যা সান।

এদিকে গত ৬ দিন ১০০০ এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হওয়ার পর আজ তা হাজারের নিচে নেমে এসেছে। অন্যদিকে গতকাল বিকাল ৫টা পর্যন্ত ওয়েলস স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে কেউ করোনায় মৃত্যু বরণ করেননি।

ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (সোমবার) মৃত্যু বরণ করেছেন ৩ জন। গতকাল রবিবার ছিলো ৫ জন, শনিবার ছিলো ৩ জন, শুক্রবার ছিলো ১১ জন। মোট মৃতের সংখ্যা ৪১ হাজার ৩৬৯ জন। এই মৃত্যুর পরিসংখ্যান গতকাল রবিবার বিকাল ৫টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭১৩ জন। গতকাল রবিবার ছিলো ১০৪০ জন, শনিবার ছিলো ১০১২ জন, শুক্রবার ছিলো ১৪৪১ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ১৯৭ জন। (সূত্র দ্যা সান)

বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ২ জন, ওয়েলসে, উত্তর আয়ারল্যান্ডে ও স্কটল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।

পৃথক সংবাদ: