কোটি টাকা দামের প্রশ্ন: শোক দিবসে ওবায়দুল কাদেরের মুখে হাসি কেন?

697

ঢাকা সংবাদদাতা: ১৫ই আগস্টের শোকের মাসেও ফ্যাশন আইকন হিসেবে প্রবীণ রাজনীতিক ওবায়দুল কাদের আলোচনার পাদপ্রদীপে এলেন। তবে কথিতমতে এদিন (১৫ই আগস্ট) সমালোচনার মুখে ১১টি ফ্যাশনেবল ছবি সরিয়ে নেয়ার পরে যা করেছেন, তাতে সবার চক্ষু চড়কগাছ। প্রতীয়মান হয় যে, দলের একনিষ্ঠ কর্মীরাও ভীষণ রকম হতাশ ও বিপন্ন বোধ করছেন। ৩১০টি মন্তব্যের মধ্যে উল্লেখযোগ্য ট্রল আছে।
১৫ই আগস্টে কি করে তিনি এরকম পোজ দিয়ে ছবি তুলতে দিলেন, সেটাই কোটি টাকা দামের প্রশ্ন। এই ছবিটির সঙ্গে অন্য আরো কিছু ছবি রয়েছে। তবে পাঠকরা তার ওষ্ঠাধারে বঙ্কিম হাসি সম্বলিত সোফায় বসা ছবিটিকেই টার্গেট করেছেন।
মাসুম আল রশীদ লিখেছেন, ‘স্যারের মুখে শোক দিবসের হাসিটাও শিখলাম।’
মোস্তাফিজুর রহমান রাসেল লিখেছেন, শোক দিবসের হাসিটা এমনই হওয়া উচিত…. হালকা কান্নার সমন্বয়ে একটি ট্রেডমার্ক হাসি। প্রাউড অফ ইউ স্যার । আহমদ মুসা লিখেছেন, স্যারের মুখে হালকা হাসি দেখে যারা ট্রল করছেন, তারা কি স্যারের মুখে কান্নার ভাব দেখলে ট্রল করতেন না.? ট্রলকারীদের নিকট প্রশ্ন রেখে গেলাম।