ব্রিটেনে বাড়ছে করোনার সংক্রমন: গত ২৪ ঘন্টায় (বুধবার) ৭৭ জনের মৃত্যু : আক্রান্ত ১০০৯

1438

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা বেড়েছে। গত এক সপ্তাহে তিন দিন ১০০০ জনের বেশি মানুষ করোনা পজেটিভ হয়েছে। দিকে স্কটল্যান্ডে গত ২৭ দিন যাবত কেউ করোনায় মৃত্যু বরণ করেনি।

আর ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (বুধবার) মৃত্যু বরণ করেছেন ৭৭ জন। গতকাল মঙ্গলবার ছিলো ৮ জন, সোমবার ছিলো ২১ জন। মোট মৃতের সংখ্যা ৪৬ হাজার ৭০৬ জন। এই মৃত্যুর পরিসংখ্যান গতকাল সোমবার ও রবিবারের বিকাল ৫টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ১০০৯ জন। এর আগের মঙ্গলবার ছিলো ১১৪৮ জন, সোমবার আক্রান্ত হয়েছিলেন ৮১৬ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১৩ হাজার ৭৯৮ জন। (সূত্র দ্যা সান)

বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৬ জন, ওয়েলসে ৫ জন, উত্তর আয়ারল্যান্ডে ও স্কটল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।