লন্ডনে শিশু পুত্র হত্যার অভিযোগে মা অভিযুক্ত

3267

ওয়ানবাংলানিউজ: ওয়েস্ট লন্ডনে ৫ মাস বয়সী এক শিশু পুত্র হত্যার অভিযোগে মাকে অভিযুক্ত করা হয়েছে। ৩১ বছর বয়সী মরিয়ম বেনজাইন নামক মহিলা মঙ্গলবার কোর্টে হাজির হলে তাকে রিমান্ডের জন্য জেল হাজতে প্রেরন করা হয়।

গত ২২ জুলাই খবর পেয়ে পুলিশ হ্যারো এলাকার প্রিস্টন রোড়ের বাড়িতে যায়। সেখানে পুলিশ ও লন্ডন অ্যাম্বুলেন্স কর্মকর্তারা উপস্থিত হলেও ঘটনাস্থলেই শিশুর মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকেই শিশুর মা মরিয়ম বেনজাইনকে আটক করে পুলিশ। তাকে গত শুক্রবার উইলসডেন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ হেফাজতে রাখা হয়।
পুলিশের অপরাধ বিশেজ্ঞরা হত্যাকান্ডের রহস্য উন্মোচনে চেস্টা চালিয়ে যাচ্ছেন।

পৃথক সংবাদ:
লন্ডন-সিলেট রুটে বিমানের ফ্লাইট স্থগিত :ক্ষুব্ধ ট্রাভেল এজেন্টরা