বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী দু’দিন ব্যাপী অনুষ্ঠান

162

ওয়ানবাংলানিউজ: বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ও সত্যেন সেন স্কুল অব পারফর্মিং আর্টস এর যৌথ উদ্যোগে “বাংলাভাষা আন্দোলনের ৭০ বছর পূর্তির “দুইদিন ব্যাপী অনুষ্টানের প্রথম দিনের অনুষ্টান ২২শে অক্টোবর শনিবার পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত হয় ।

জাতীয় সংগীত ও ভাষাদিবসের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’ দিয়ে অনুষ্ঠান শুরু হয় । এতে ভাষার গান, গণসংগীত, নৃত্য, আবৃত্তি ,তথ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা দিয়ে অনুষ্ঠানটি সাজানো হয় এবং বিশেষ পরিবেশনায় ছিল সেন্ট্রাল ফাউন্ডেশন গার্লস স্কুলের শিক্ষার্থীরা । দুইদিন ব্যাপী এই অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল টাওয়ার হ্যামলেট কাউন্সিল ।

দ্বিতীয় দিনের অনুষ্টান আগামী ২৯শে অক্টোবর শনিবার ভিন্ন আঙ্গিকে ব্রাডি আর্ট সেন্টারে বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে । উক্ত অনুষ্ঠানে সবাইকে সবান্ধব উপস্থিত থাকার জন্য আয়োজকরা বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন ।