ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) ১১৯ জনের মৃত্যু : আক্রান্ত ৫৮১ জন

1045
file picture

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আবারো বেড়েছে। তবে লকডাউনের পর গতকাল সোমবার ছিলো সর্ব নি¤œ মৃত্যুর রেকর্ড ৭ জন। কমেছে আক্রান্তের সংখ্যাও। এদিকে স্কটল্যান্ডে গত ১২তম দিনেও কেউ করোনায় মৃত্যু বরণ করেনি।

এদিকে গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) মৃত্যু হয়েছে ১১৯ জনের। এর আগে গতকাল সোমবার ছিলো ৭জন, রবিবার ছিলো ১৪ জন, শনিবার ছিলো ৬১জন, শুক্রবার ছিলো ১২৩ জন। মোট মৃতের সংখ্যা ৪৫ হাজার ৮৭৮ জন। এই মৃত্যুর পরিসংখ্যান গতকাল সোমবার বিকাল ৫টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৮১ জন। গতকাল সোমবার ছিলো ৬৮৫ জন, রবিবার ছিলো ৭৪৭ জন, শনিবার ছিলো ৭৬৭ জন, শুক্রবার ৭৭০জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৯২ জন।

বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১২ জন, ওয়েলস, স্কটল্যান্ডে ও উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহনযোগ্য।