সিলেট শহরের গুরুত্বপূর্ণ স্থাপনায় সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিদের নামে করার দাবিতে লন্ডনে সংবাদ সম্মেলন

466

ওয়ানবাংলানিউজ: সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় স্থাপনা চত্বর ও সড়কের নামকরণ বিশিষ্ট ব্যক্তিদের নামে করার দাবিতে ২৮ জুলাই মঙ্গলবার লন্ডনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইন ফর রিকগনিশেনের উদ্যোগে লন্ডন বাংলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক, মতিউর রহমান মতিন, সৈয়দ হাসান আহমদ, মোহাম্মদ শাহজাহান আহমেদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ক্যাম্পেইনারগন বলেন, আমরা বিভিন্ন সামাজিক এবং গণমাধ্যমে অবগত হয়েছি সিলেট সিটি কর্পোরেশনের আওতায় বিভিন্ন স্থাপনা সড়ক ও চত্বরের নামকরণের উদ্যোগ নেওয়া হবে। তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এই জনপদের কয়েকজন খ্যাতিমান সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্টজনের নাম প্রস্তাব করেন। এই বিশিষ্ট জনের মধ্যে যারা ব্রিটিশ বিরোধী আন্দোলন, পশ্চিম পাকিস্তানের ঔপনিবেসিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়েছেন এবং সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষানুরাগী সরাসরি যাদের অবদান ইতিহাসে অমলিন চীরনজীবি হয়ে আছে তাদের মধ্যে অদম্য সাহসী সর্বজন শ্রদ্ধেয় ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম আমরা প্রস্তাব করেন। তারা হলেন
১. দেওয়ান ফরিদ গাজী, ২. পীর হাবিবুর রহমান, ৩. আব্দুল হামিদ, ৪. মুক্তিযোদ্ধা আখতার আহমদ, ৫. আব্দুন নুর মাস্টার, ৬. বদর উদ্দিন আহমদ কামরান, ৭. এডভোকেট আ ফ ম কামাল, ৮. মুক্তিযোদ্ধা ম.আ. মুকতাদির ৯. কবি দিলওয়ার, ১০. অধ্যক্ষ হুসনে আরা আহমদ ।
তাদের মতে এই দশজন বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বমহিমায় মহিমান্বিত। তাদের জীবন দেশ, সমাজ , জাতি, ধর্ম, জনগণের অধিকার ও সিলেটবাসীর জন্য উৎসর্গ করে গেছেন। তাদের স্মৃতি বর্তমান প্রজন্ম থেকে প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতে সিলেট প্রবাসীর পক্ষে আমাদের এই দাবি।