লন্ডনের টটেনহ্যামে বন্দুক দিয়ে হামলা : আহত ৩: এক জনের অবস্থা আশংকাজনক

1349

ওয়ানবাংলানিউজ: নর্থ লন্ডনের টটেনহ্যামে বন্দুকের গুলিতে ১ পুরুষ ও ২ কিশোর আহত হয়েছে। এর মধ্যে আহত পুরুষের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে বিবিসি।
পুলিশ জানায় বৃহস্পতিবার দুপুর প্রায় ১টার দিকে টটেনহ্যামের ব্রডওয়াটার ফার্ম এস্টেটে এই ঘটনা ঘটে। অফিসাররা মনে করেন বন্দুকধারী একটি গাড়ী করে এসেছে গুলি করে একই গাড়ীতে করে পালিয়ে যায়।

গোয়েন্দা পুলিশ জানিয়ে আহত ১৯ বছর বয়সী কিশোরের অবস্থা আশংকা এবং ১৫ বছর বয়সী অপর দুই কিশোরের অবস্থা গুরুতর।

পুলিশ দোষীদের গ্রেফতার করতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে।

 

পৃথক সংবাদ
ব্রিটেনে বাংলাদেশী শেফ সাইফুলের করুন কাহিনী। ভুলের জন্য হোম দু:খ প্রকাশ করলেও স্থায়ী হওয়ার ভিসা দিচ্ছে না। বিস্তারিত দেখুন রিপোর্টে

ব্রিটেনে বাংলাদেশী শেফ সাইফুলের করুন কাহিনী। ভুলের জন্য হোম অফিস ক্ষমা প্রার্থনা

গত ১৭ বছরে ১৮টি মামলা চালিয়ে অনেকটাই মানসিকভাবে বিপর্যস্ত সাইফুল ইসলাম। যৌন অপরাধের ভুল অভিযোগে অভিযুক্ত হবার পর নির্দোষ প্রমাণিত হয়েও যুক্তরাজ্য থেকে বহিষ্কৃত হবার বিরুদ্ধে আইনি লড়াই চালাতে হচ্ছে এক বাংলাদেশি শেফকে। সরকারী দফতরে থাকা তার কাগজপত্র কোনোভাবে মিশে গিয়েছিল অন্য তিনজন লোকের কাগজপত্রের সাথে। এর ফলে কোন দোষ না করেও সাইফুল ইসলাম ফেঁসে যান যৌন অপরাধের অভিযোগে।

Posted by London Bangla voice on Thursday, 23 July 2020