লন্ডনে জামেয়া ইসলামিয়া দারুল উলুম দেউল গ্রাম মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ ইউকের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল

1325

ওয়ানবাংলানিউজ: ২রা আগস্ট বুধবার পূর্ব লন্ডনের ব্লুমুন মিডিয়া সেন্টারে জামেয়া ইসলামিয়া দারুল উলুম দেউল গ্রাম মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদ ইউকের উদ্যোগে ওয়াাজ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
হাফিজ মাওলানা সামছুল হকের সভাপতিত্বে ও মাওলানা ছাদিকুর রহমান, মাওলানা শিব্বির আহমদ ও মাওলানা আতিকুর রহমানের যৌথ পরিচালনায় শুরুতে কালামে পাক থেকে তিলাওয়াত করেন হাফিজ নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কোরআন হজরত মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী । বিশেষ অতিথি ছিলেন হজরত মাওলানা জুনাইদ আল-হাবীব ঢাকা। এছাড়া আরো বক্তব্য রাখেন হজরত মাওলানা তুহুর উদ্দিন প্রিন্সিপাল এশায়াতুল উলূম ফোর্ডস্কয়ার, হজরত মাওলানা মুস্তফা আহমদ চেয়ারম্যান দারুস সুন্নাহ মাদ্রাসা লন্ডন, হজরত মাওলানা আব্দুর রহমান মনুহরপুরী শায়খুল হাদিছ এশায়াতুল উলূম ফোর্ডস্কয়ার, অধ্যাপক মাও: আব্দুল কাদির সালেহ খতিব আল-হুদা একাডেমী লন্ডন, হযজরত মাওলানা ইমদাদুর রহমান মাদানী প্রিন্সিপাল মাজাহিরুল উলূম লন্ডন।

বক্তারা বলেন ক্বওমী মাদ্রাসা যুগ যুগ ধরে ইসলামের খেদমত করে আসছে। ইসলামের সঠিক প্রচার ও সামাজিক উন্নয়নে কওমী মাদ্রাসার অবদান আজ সর্বজন স্বীকৃত। তাই ব্রিটেনে দেউল গ্রাম মাদ্রাসা কর্তৃক আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিল তারই স্বাক্ষর বহন করছে । বক্তারা আরো বলেন কোরাআন ও সুন্নাহ সাথে যার সম্পর্ক যত বেশি দুনিয়া আখেরাতে তার মর্যাদা তত সুনিশ্চিত। দেউল গ্রাম মাদ্রাসা তথা সকল কওমী মাদ্রাসা দ্বীনের একটি দুর্গ। এসকল মাদ্রাসা যতদিন ঠিকে থাকবে ততোদিন দ্বীনের প্রচার অব্যাহত থাকবে বলে মনে করেন বক্তারা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওঃ শামসুল ইসলাম ছাতকী, মাওঃ হাফিজ নাঈম আহমদ, হাফিজ হোসেন আহমদ, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা আবদুল হামিদ, মাওলানা ছিদ্দিকুর রহমান, মাওলানা আনোওয়ার হুছাইন, মাওলানা জুবের আহমদ, হাফিজ মাওলানা রশিদ আহমদ, মাওলানা মহসিন উদ্দীন, মাওলানা মামুন আহমেদ, মাওলানা আব্দুল খালিক, মওলানা মাহমুদুল হাসান, মাওলানা ফয়েজ আহমদ ও হাফিজ সাইদ আহমদ প্রমুখ। সভার শেষে মুসলিম উম্মার সার্বিক কল্যাণ ও মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।