ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) ১১০ জনের মৃত্যু : আক্রান্ত ৪৪৫ জন

1460

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবারো মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে কমেছে আক্রান্তের সংখ্যা। এদিকে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের অন্য তিন অংশ স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডে হাসপাতালে কেউ মৃত্যু বরণ করেনি।

এদিকে গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) মৃত্যু হয়েছে ১১০ জনের। এর আগে গতকাল সোমবার ছিলো ১১ জন, রবিবার ছিলো ২৭ জন, শনিবার ছিলো ৪০ জন। মোট মৃতের সংখ্যা ৪৫ হাজার ৪২২ জন। এই মৃত্যুর পরিসংখ্যান গতকাল সোমবার বিকাল ৫টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৪৫ জন। গতকাল সোমবার ছিলো ৫৮০ জন, রবিবার ছিলো ৭২৬ জন, শনিবার ছিলো ৮২৭ জন, শুক্রবার ছিলো ৬৮৭ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৫ হাজার ৮১৭ জন।

বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১৫ জন, ওয়েলস, স্কটল্যান্ডে ও উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহনযোগ্য।