মো: রেজাউল করিম মৃধা: করোনাভাইরস মহামারিতে ব্রিটেনের অর্থনৈতিক মন্দাকে থেকে দেশের অর্থনীতি জোরদার করতে এ বারের মধ্য বাজেটে বেশ কিছু ক্ষেত্রে অনুদান দিচ্ছে বৃটিশ সরকার। বৃটেনের প্রতিটি সেক্টরকে ঢেলে সাঝিঁয়ে দেশের অর্থনীতির চাকা চালুর চেস্টায় । বুধবার গ্রীস্মকালীন বাজেট দিয়েছেন চ্যান্সেলার ঋষি সোনাক। করোনায় সংকটে থাকা অর্থনীতির চাকা সচল রাখতে নতুন করে বিভিন্নখাতে প্রনোদনা দিয়ে প্রায় ৩০ বিলিয়ন পাউন্ডের গ্রীস্মকালীন বাজেট ঘোষণা করেন চ্যান্সেলার।
অর্থনৈতিক চাকা ঘুড়াতেই সহজ ভাবে অনুদান দিচ্ছে। অনুদানের অর্থ আবেদন করার ৫ কর্ম দিবসের মধ্যে একাউন্টে পেয়ে যাবেন সরকারের পক্ষ থেকে অনুদানের অর্থ।

যে সব ক্ষেত্রে জনগন সবচেয়ে বেশী অনুদান পাচ্ছেন:
১. হসপিটালিটি ইন্ড্রাটির ১.৮ মিলিয়ন মানুষের চাকুরী রক্ষায় সরকার এই উদ্যোগ গ্রহন করেছে সরকার।
২. এদিকে ভ্যাট মওকুফের সুবিধা পাবে রেস্তোঁরা, ক্যাফে, পাব, হোটেল, বিএন্ডকিউ, কেরাবিয়ান সাইট, সিনেমা, থিমস পার্ক এবং চিডিয়াখান।ভ্যাট শতকরা ২০ পারসেন্টের পরিবর্তে মাত্র ৫ পারসেন্ট ভ্যাট দিতে হবে। এই ভ্যাট কমানোর ফলে রেস্টুরেন্ট ব্যাবসায়ারা বেশ উপকৃত হবেন। বাজেটের সুখবরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে রেস্টুরেন্ট ব্যাবসায়াদের মাঝেঁ।
ইটিং আউট ডিসকাউন্ডে রেস্টুরেন্ট খাবারে আগস্ট মাসে পাবে শত করা ৫০ পারসেন্ট ডিসকাউন্ড পাবেন সাধারণ মানুষ। এতে করে রেস্টুরেন্ট গুলিতে কাস্টমার ফিরে আসার নতুন উদ্দ্যোগ ।
৩. আবাসন শিল্প রক্ষায় বাড়ী ঘর ক্রয় করতে ৫শ হাজার পর্যন্ত স্ট্যাম্প ডিউটি মওকুপ করা হয়েছে। এতে করে সাড়ে ৪হাজার পাউন্ড পর্যন্ত স্ট্যাপ ডিউটি বা শুল্ক দিতে হবে না ক্রেতাদের। এই সুযোগ থাকবে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত।এর ফলে বাসা বাড়ীর বা প্রপার্টি মার্কেট স্বচল হবে।
৪. ওয়ার্ক এন্ড পেনশন সেক্টরে মিলিয়ন মিলিয়ন মানুষকে সেবা দিতে নতুন কর্মসংস্থানের জন্য প্রায় ২ বিলিয়ন পাউন্ড বরাদ্ধ দেয়া হয়েছে।
৫. ইঞ্জিনিয়ারিং, নির্মান এবং স্যোশাল কেয়ার সার্ভিসে নতুনদের কাজে প্রশিক্ষন দিতে ফার্মগুলোকে ১হাজার পাউন্ড করে অর্থ সহায়তা দিবে সরকার।
৬. ব্রিটেনের বাণিজ্যিক খাতে কারী ইন্ড্রাষ্টির অবস্থান ষষ্ঠ এবং জাতীয় অর্থনীতিতে বাৎসরিক ৪.২ বিলিয়ন এর বেশী রাজস্ব আয়ের অবদান রাখছে এই শিল্প।
৭. চ্যান্সেলর ঋষি সুনাক তরুণদের আরও বেশি কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রায় ২ বিলিয়ন পাউন্ডের “কিকস্টার্ট স্কিম” ঘোষণা করেছেন।
“কিকস্টার্ট স্কিম দীর্ঘমেয়াদী বেকারত্বের ঝুঁকিতে ১৬থেকে ২৪ বছর বয়সের যে কোনও ব্যক্তির জন্য নতুন চাকরি তৈরি করতে সরাসরি নিয়োগকারীদের অর্থ প্রদান করবে”। এর ফলে যুবকরা বেশী উপকৃত হবে।সৃস্টি করবে নতুন নতুন কর্ম সংস্থান।
করোনা মহামারী শুরুর পর থেকে ফারলো এবং বিভিন্ন লোন স্কীমের মাধ্যমে এমপ্লয়ার এবং এমপ্লয়ীদের সহযোগিতা করে আসছে সরকার। তারপরেও প্রায় প্রতিদিন জব ছাটাইয়ের ঘোষণা আসছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। বেকারত্বের সংখ্যা বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়েই বিভিন্নভাবে অর্থনৈতিক প্রনোদনা দেওয়ার চেষ্টা করা হয়েছে গ্রীস্মকালীন এই বাজেটে।
বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, “জব ইজ দি ইকোনিক ম্যাশিন”। দেশের অর্থনীতির চাকা স্বচল করতে যুবকদের কাজে লাগাতে হবে। সকল ধরনের সেক্টরের লোক দের কাজে ফরে অাসার সব ধরনের ব্যাবস্থা নিচ্ছে সরকার”। শ্রমিকদের শ্রমের মাধ্যমেই বৃটেনরে ঘুরে দাঁড়াতে হবে। শ্রমিকদের সহযোগিতার জন্য সব ধরনের অনুদান দিচ্ছে সরকার”।সরকার সবাইকে কাজে ফিরে আসা এবং নতুন কর্ম সংস্থান সৃস্টির জন্য সবাইকে উৎসাহিত করছে।
বৃটিশ সরকারের করোনাকালীন বাজেটে বিরোধী দল লেবার পার্টি বাজেট নিয়ে বিরোধিতা করলেও তেমন সৌচ্চার হতে পারছেন না। এত এত অনুদান দেখে তারা কি বলবেন ভেবে পাচ্ছেন না। তবে তাদের ভয় বা আশংকা করছেন এত অর্থ কিভাবে রিকভারী করা হবে?
করোনাকালীন এবারের বাজেটে সবিধার মধ্যে রয়েছে:-
ভ্যাট কাট, ইটিং আউট ডিস্কাউন্ড, স্ট্যাম্প ডিউটি ফ্রি, ওয়ার্ক বা জব প্লান, ট্রেনিং স্কিম, গ্রীন মেজার সহ বিভিন্ন খাতে সরকার সহজভাবে বিনা শর্তে এসব অনুদান দিচ্ছে। এছাডাও বেকার শ্রমিকদের জন্য ফারলো স্কীমে অর্থ অনুদান, ব্যাবসায়ীদের জন্য গ্র্যান্ড এবং লোন।
সব মিলিয়ে এবছরের করোনাকালীন বাজেটে অর্থ অনুদানে ভাসছে ব্রিটেনের জনগন
পৃথক সংবাদ:
কমিউনিটির মানুষের আবাসন, স্বাস্থ্য শিক্ষার অগ্রযাত্রা কি করছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল দ্বিতীয় পর্ব















