ওয়ানবাংলানিউজ: গতকাল বুধবার পুর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস এর বো ডেবনস রোড এর কাছে ২০ মিটার একটি বিশাল ক্রেন ভেঙ্গে পড়ে পার্শ্ববর্তী আবাসিক বিল্ডিং এ। ফলে ঘর দুটি ভেঙ্গে যায় এবং এর নীচে চাপা পড়ে আহত হন ৪জন বাসিন্দা।
দুর্ঘটনার পরপরই মৃত অবস্থায় করা হয় ৮৫ বছর বয়সী বৃদ্ধা জুন হার্ভিকে। পরিবারের সদস্যরা তাকে একজন যত্নশীল মহিলা হিসেবে বর্ণনা করেছেন।
নিহতের নাতী একই সাথে বসবাস করতে স্যাম অ্যাটকিনসন বিবিসিকে জানিয়েছেন হার্ভি মৃত্যুতে তার পরিবার “চরম ব্যতিত” হয়ে পড়েছেন। মিঃ অ্যাটকিনসন ২৮, তাঁর মা জ্যাকলিন অ্যাটকিনসন ৬৩ নিয়ে নানীর সাথে বসবাস করতেন।

পাশ্ববর্তী ঘরের এক বাসিন্দা নাম প্রকাশে অনইচ্ছুক জানিয়েছেন, আমরা বড় ভাগ্যবান ক্রেনটি আমাদের উপর পড়েনি। সেই সময় আমার পরিবারের সদস্যরা ঘরে ছিলেন।
এদিকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল জানিয়েছে ক্ষতিগ্রস্থ ভবনের ২৬টি ঘরের ৯৭জন বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। তাদের অস্থায়ীভাবে হোটেলে রাখার পরিকল্পনা করা হচ্ছে।
মেটপুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কাউকে গ্রেফতার করা হয়নি।
জানাযায় বুধবার প্রায় ২ টা ৪০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে মিনিট তিনেকের মধ্যে ছুটে আসে জরুরী সার্ভিসের কর্মিরা। ফায়ার ফাইটাররা আহত ৪ জনকে উদ্ধার করে। উদ্ধারকৃত মাথায় আঘাত প্রাপ্ত দুজনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং আহত অপর দুজনকে এম্বুলেন্সে চিকিৎসা দেয়া হয়। এর মধ্যে একজন নির্মান শ্রমিক রয়েছেন।
উদ্ধার কাজে অংশ নিয়েছে হোয়াইট চ্যাপেল, প্লামস্টেড, স্টার্টফোর্ড সহ পার্শ্ববর্তী কয়েকটি ফায়ার স্টেশনের কর্মীরা। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন স্থানীয় এমপি আপসানা বেগম ও মেয়র জন বিগস। পার্শ্ববর্তী কয়েকটি ঘরের বাসিন্দাদের স্থানীয় স্কুলে সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে কাউন্সিল কর্তৃপক্ষ।















