কেন্টের সমুদ্র পথে বৃটেনে অবৈধভাবে প্রবেশের চেষ্টা ৮২ অভিবাসীর

4635

মো: কাওছার: যুক্তরাজ্যে বুধবার স্থানীয় সময় সাড়ে ছয়টার দিকে কমপক্ষে ছয়টি নৌকাযোগে ৮২ জন যাত্রী ফ্রান্স থেকে বৃটেনে প্রবেশের চেষ্টা চালায়। ইংল্যান্ডের কেন্ট উপকূলে সীমান্ত দিয়ে প্রবেশকালে উপকূলে থাকা ইমিগ্রেশন কর্মকর্তারা তাদেরকে আটক করে।

ফ্রান্স থেকে আসা এই ছয়টি ছোট নৌকায় আরোহীদের মধ্যে ছিলো ইরানী, সোমালিয়ান, ইয়েমেনী, কুয়েতী, আফগান, মিশরীয়, ভারতীয় এবং ইরাকি নাগরিক। এছাড়াও আলাদা একটি নৌকাতে টোগো এবং নাইজেরিয়ান নাগরিকদের আটক করা হয়। এদের মধ্যে ৩ জন মহিলাও ছিলেন। তবে কতজন শিশু ছিলো তা হোম অফিস প্রকাশ করতে চায়নি।

ব্রিটেন এবং ফ্রান্সের সীমান্ত কর্মকর্তা জানিয়েছে যে, কয়েক মাস যাবত এশিয়া ও আফ্রিকা থেকে আসা অভিবাসীগন বার বার অবৈধভাবে ব্রিটেনে ভ্রমনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। উভয় দেশ ছোট নৌকায় চ্যানেল পেরিয়ে আসা অভিবাসীদের থামানোর চেষ্টা অব্যাহত রেখেছে।

গত বছর পৃথক ঘটনায় দুই অভিবাসী ডুবে যাওয়ার ফলে ব্রিটিশ সরকার বারবার তাদের ছোট নৌকা দিয়ে বিপদজ্জনক পারাপারের চেষ্টা না করার জন্য সতর্ক করে দিয়েছে। দু দেশের মধ্যে নজরদারী থাকা সত্ত্বেও ক্রসিয়ের চেষ্টা করার সংখ্যাটি ক্রমবর্ধমান অব্যাহত রয়েছে। প্রায় প্রতিদিন ডজন খানেক অভিবাসী সীমান্তরক্ষির কাছে আটকা পড়েন। বৃটেনের সরকার এভাবে অবৈধভাবে অভিবাসীর বৃটেনে প্রবেশেকালে বাধা দেয়ার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

মি. ফিলিপ বলেছিলেন, আমরা দায়ীদের বিচারের আওতায় নিয়ে আসছি এবং এ মাসের গোড়ার দিকে দুজন পাচারকারীকে কারাগারে বন্দী করা হয়েছিল এবং এ বছরে মোট কারাগারে ২১ জনকে রাখা হয়েছে। তিনি আরো বলেন, গত দুমাস ধরে ফরাসিরা এক হাজারেরও বেশি অভিবাসীকে এই বিপদজনক যাত্রা থেকে বাধা দিয়ে ছিলো। কমপক্ষে ২২২২ জন সফলভাবে ২০২০ সালে চ্যানেলটি অতিক্রম করেছে। সূত্র: বিবিসি নিউজ