ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় (বুধবার) ১৮৪ জনের মৃত্যু : আক্রান্ত ১১১৫ জন

2846
file picture

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আবারো কমেছে। কমেছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় (বুধবার) জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার ছিলো ২৩৩ জন, সোমবার ছিলো ৩৮ জন, রবিবার ছিলো ৩৬জন, শনিবাবার ছিলো ১৮১ জন, শুক্রবার ছিলো ২০২ জন। মোট মৃতের সংখ্যা ৪২ হাজার ১৫৩ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১১১৫ জন। গতকাল মঙ্গলবার ছিলো ১২৭৯ জন, সোমবার ছিলো ১০৫৬ জন, রবিবার ছিলো ১৫১৪ জন, শনিবার ছিলো ১৪২৫ জন, শুক্রবার ছিলো ১৫৪১ জন। মোট আক্রান্তের সংখ্যা ২লাখ ৯৯ হাজার ২৫১ জন।

বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৭৭ জন, স্কটল্যান্ডে ৯ জন, ওয়েলসে ১০ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ১ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহনযোগ্য।

পৃথক ভিডিও: ব্রিটেনে টেইকওয়ে ব্যবসায়ও মান্দাভাব, ৪ জুলাইয়ের পর আবারো চালু হচ্ছে রেস্টুরেন্ট: উদ্বিগ্ন ব্যবসায়ীরা