মো: রেজাউল করিম মৃধা: দীর্ঘ তিনমাস লক ডাউনের পর আজ সোমবার থেকে খুলে দেওয়া হলো দোকান সহ ছোট বড় শপিংমল গুলি। তবে সরকার সতর্ক করে দিয়েছে। অবশ্যই মুখে মাস্ক ও দুই মিটার দূরত্ব বজায় রাখতে হবে। সরকারি বিধিনিষেধ মেনেই কাস্টমাররা সকাল থেকেই ছুটে এসেছেন মার্কেট গুলিতে, তাদের নিত্যুপ্রয়োজনীয় পোষাক সহ অন্যান্য জিনিস কিন্তে।
সব দোকান এবং শপিংমলে কাস্টমার থাকলেও প্রাইমার্ক মার্কেট কাস্টমারদের উপচেপরা ভীর। সকাল থেকেই শপিংমল গুলির বাহিরে দীর্ঘ লাইন ধরে কাস্টমাররা অপেক্ষা করছেন। ইংল্যান্ডে ১৫৩ টি প্রাইমার্ক শপ খুলে দেওয়া হয়েছে । প্রতিটি প্রাইমার্কেই কাস্টমারদের দীর্ঘ লাইন।
প্রাইমার্ক মার্কেটের সি ই ও পাওল মার্কান্ট বলেন,” আমরা আমাদের স্টাফ দের হেল্থ এন্ড সেফটি সম্পর্কে অবহত করেছি। তারা সামাজিক দূরত্ব রেখেই কাস্টমারদের সার্ভিস প্রদান করবেন”। সেই সাথে তিনি আশা করেন কাস্টমাররাও তাদের কাজে সহযোগিতা করবেন”।
বর্তমানে মৃত্যুর করোনাভাইরসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি কমেছে এ কারনেই সরকার ১৫ই জুন থেকে আংশিক লকডাউন তুলে নিয়ে খুলে দেওয়া হলো শপিংমল সহ ব্যাবসা প্রতিষ্ঠান এবং ধাপে ধাপে তুলে নেওয়া হবে লক ডাউন এ ঘোষনা দেয় সরকার।
এন এইচ এস মনে করছেন করোনাভাইরস মহামারি আক্রমণ অনেকটাই সরকারের নিয়নত্রনে আছে। শুধু মাত্র সামাজিক দূরুত্ব বজায় রেখে অনন্য বিধিনিষেধ মেনে চললে এ মরন ব্যাধি থেকে রক্ষা পাওয়া যাবে।
লক ডাউন তুলে নিলেও বাধ্যতামূলেক ভাবে মুখে মাক্স ব্যাবহার করতে হবে। মুখে মাক্স ব্যাবহার না করলে তাকে £১০০০ এক হাজার পাউন্ড জরিমানা দিতে হবে।















