ওয়ানবাংলা নিউজ: সিলেটের ওসমানী নগর উপজেলার সোনাতিতা (ফকির পাড়া) গ্রামের বিশিষ্ট মুরব্বী, শিক্ষানুরাগী ও ফকির পাড়া জামে মসজিদের মোতাওয়াল্লি মরহুম আলহাজ্ব আব্দুল নূরের ইসালে সোয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ মে মঙ্গলবার মরহুমের গ্রামের বাড়িতে কোরআনে খতম, ইসালে সোওয়াব ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় আলেম ওলামা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারন মানুষ অংশ নেন। তারা সকলেই মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। তারা বলেন, মরহুম আব্দুল নূর সমাজের একজন গুনি ও নিবেদীতপ্রান ব্যক্তি ছিলেন। তার মাধ্যমে সমাজ উপকৃত হয়েছে। অসংখ্য ভালো কাজের মাধ্যমে তিনি স্থানীয় এলাকায় দৃষ্টান্ত রেখে গেছেন।
উল্লেখ গত ৮ এপ্রিল তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি ৫ ছেলে, নাতী নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। ছেলেদের মধ্যে অধ্যাপক মোহাম্মদ শাহজাহান লন্ডন প্রবাসী ও স্থানীয় কমিউনিটি নেতা। অপর ছেলে আনিছুজ্জামান সেলিম ওসমানী নগর যুবলীগের অন্যতম নেতা।
উল্লেখ্য মরহুম আব্দুল নূর উসমানী নগরের তাজপুর কদমতলার বিশিষ্ট রড সিমেন্ট ব্যবসায়ী ও কদমতলা ব্যবসায়ী সমিতির ট্রেজারার ছিলেন।















