ওয়ানবাংলানিউজ: ব্রিটিশ বাংলাদেশী শিশু শিল্পী নিঝুম এর প্রথম একক এ্যালবাম ‘মায়ের মত আপন কে নাই’ নাই গানের সিডি লঞ্চি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গত শনিবার পূর্ব লন্ডনের ব্রার্ডি আট সেন্টারে। এতে সংগীত প্রিয় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিশু শিল্পী নিঝুম তার সিডির বেশ কয়েকটি গান পরিবেশন করে।

এসময় উপস্থিত ছিলেন হিমাংশ গোস্বামী, ফজলুল বারী বাবু, সারোআপ সায়েম চৌধুরী, হিরা কাঞ্চন হিরক, চায়না চৌধুরী, নাসিমা কাজল, নুরুল ইসলাম প্রমুখ। এসময় আগত অতিথিরা নিঝুমের বিভিন্ন গানের ভূয়শী প্রশংসা করেন।















