ওয়ানবাংলানিউজ: সাম্প্রতিক অকাল বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াবার ঘোষাণা দিয়েছে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট ইউকে। সংগঠনের উদ্যোগে ১৪ আগস্ট সোমবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া।

সংগঠনের সভাপতি আশিক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিব চৌধুরীর পরিচালনায় সভায় জগন্নাথপুর উপজেলায় বন্যা দুর্গত মানুষদের সাহায্য করার লক্ষ্যে ফান্ড রেইজ করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য সফররত জগন্নাথপুর পৌর মেয়র হাজী আব্দুল মনাফ। এতে সংগঠনের সিনিয়র ট্রাস্টি ও কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় ট্রাস্টের উন্নয়ন ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি ইকবাল এম হোসেন, ট্রেজারার আলতাফুর রহমান মোজাহিদ, সাবেক সভাপতি এম এ আহাদ, সিনিয়র ট্রাস্টি নুরুল হক লালা মিয়া, সাবেক সভাপতি আলহাজ্ব সাজ্জাদ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, মল্লিক শাকুর ওয়াদুদ, সাবেক ট্রেজারার হাসনাত এম হোসেন, , আব্দুস শহিদ, ট্রাস্টি এম এ কাদির, ইনুছ আলী, সংগঠনের সহ সভাপতি শেখ মফজুল, ফঅরুক মিয়া, জয়েন্ট সেক্রেটারী, আব্দুল হক জমির।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদুর রহমান শহিদ ও আরফিক আলী। সভায় বক্তারা বন্যা দুর্গত মানুষদের সাহায্য করতে এলাকার সকল বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। এবং সংগঠনের পক্ষ থেকে দ্রুত অসহায় গরীব মানুষদের যথা সাদ্য সাহায্য সহযোগিতা করা হবে বলে জানানো হয়।















