ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা আবারো কমেছে। কমেছে আক্রান্তের সংখ্যা। এই পরিসংখ্যান সর্বনিম্ন গত ২৩ মার্চ লকডাউন ঘোষণার পর। গত ২৪ ঘন্টায় (সোমবার) ১১১ জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল রবিবার ছিলো ১১৩, শনিবার ছিলো ২১৫, শুক্রবার ছিলো ৩২৪। মোট মৃতের সংখ্যা ৩৯ হাজার ০৪৫ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।
এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৫৭০ জন। গতকাল রবিবার ছিলো ১৯৩৬ জন, শনিবার ছিলো ২৪৪৫ জন, শুক্রবার ছিলো ২০৯৫জন। মোট আক্রান্তের সংখ্যা ২লাখ ৭৬ হাজার ৩৩২জন।
বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১০৮ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১ জন, ওয়েলসে ৫ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ১ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহনযোগ্য।
পৃথক সংবাদ















